শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

জাতিকে কলংকমুক্ত করতে ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে ------মুহাম্মদ ফখরুল ইসলাম

 

সিলেট ব্যুরো : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী বাকশালীরা সকল রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। তারা দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণে পরিণত করেছিল। শুধু তাই নয়, গদি হারানোর ভয়ে তারা মানুষের সাংবিধানিক ও মৌলিক অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল। সর্বোপরি তারা দেশকে এক মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল। ছাত্র-জনতার যুগপৎ আন্দোলনে বাকশালীদের লজ্জাজনকভাবে বিদায় নিতে হয়েছে। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। জাতিকে কলংকমুক্ত করতে ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি গত বুধবার সন্ধ্যায় সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের নতুন সেশনের কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার প্রমুখ। সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২৫-২৬ সেশনের জন্য মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে থানাসমূহের নতুন কমিটি ঘোষণা করেন মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানায় আজিজুল ইসলাম আমীর, এডভোকেট সিরাজুল ইসলাম নায়েবে আমীর, পারভেজ আহমদ সেক্রেটারি নির্বাচিত হন।

অনলাইন আপডেট

আর্কাইভ